[
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 1050,
    "end_ms": 2550,
    "confidence": 0.9797337532043457,
    "text": "আসসালামু আলাইকুম, শারমিন বলছি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 2550,
    "end_ms": 4470,
    "confidence": 0.9973185658454895,
    "text": "আজকে আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 6090,
    "end_ms": 7110,
    "confidence": 0.9669013727794994,
    "text": "ওয়ালাইকুম আসসালাম।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 8130,
    "end_ms": 11670,
    "confidence": 0.9414034293543908,
    "text": "আমার এয়ারটেলের ৩টা সিম আছে, তা আমি এয়ারটেলটা ইউজ করি না।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 11670,
    "end_ms": 13170,
    "confidence": 0.9892812738051782,
    "text": "এটা আমি বন্ধ করব কীভাবে?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 14550,
    "end_ms": 15450,
    "confidence": 0.6703018819292387,
    "text": "জি, সিমটা ডিলিট করুন—"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 15450,
    "end_ms": 24090,
    "confidence": 0.9119025599956513,
    "text": "সিমটা আমার ভোটার আইডিতে শো করতেছে, কিন্তু নাম্বারটাও আমার— মানে ব্যবহার করা হয় না অনেক আগে, নাম্বারটাও মনে নাই।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 24870,
    "end_ms": 27210,
    "confidence": 0.883054397676302,
    "text": "সেই ক্ষেত্রে আমি কী করতে পারি, একটু যদি গাইড করেন—"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 27210,
    "end_ms": 33930,
    "confidence": 0.909959539038236,
    "text": "সিম রিকোয়েস্ট ও কেআর ভিজিট করে আপনার যে সিমটি ইউজ করছেন বা সেটি ব্যবহার করতে চাচ্ছেন না, আপনি চাইলে সেটি ডি-রজিস্ট্রেশন করে দিতে পারবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 34470,
    "end_ms": 43710,
    "confidence": 0.9621192252123227,
    "text": "এনআইডি তথ্য নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিকটস্থ কেআর ভিজিট করলে আপনার যে সিমটি ইউজ করছেন না, আপনি যদি এনআইডি তথ্য ফিঙ্গারপ্রিন্ট দেন, আপনার সিমের নাম্বারগুলো— পুরো নাম্বারটি— শো করবে সেখানে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 43770,
    "end_ms": 46530,
    "confidence": 0.9978551291502439,
    "text": "আপনি চাইলে সেখান থেকে সেটি ডি-রজিস্ট্রেশন করে দিতে পারবেন।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 49050,
    "end_ms": 54990,
    "confidence": 0.9389180659123186,
    "text": "মানে, নাম্বার শো না করলেও আমি শুধু এনআইডি আর এনআইডি কার্ডটা নিয়ে গেলেই হবে কাস্টমার কেয়ারে—"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 54990,
    "end_ms": 60390,
    "confidence": 0.9735484201400006,
    "text": "জি, আপনি কেআর ভিজিট করলে সেখান থেকে আপনি পুরো নাম্বারটি দেখে আপনার যেটি ইউজ করছেন না, সেটি ডি-রজিস্ট্রেশন করে দিতে পারবেন, স্যার।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 61710,
    "end_ms": 63210,
    "confidence": 0.8644566602177091,
    "text": "ওকে, থ্যাঙ্ক ইউ।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 63690,
    "end_ms": 64350,
    "confidence": 0.9839603238635592,
    "text": "ওয়েলকাম, স্যার।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 64350,
    "end_ms": 65910,
    "confidence": 0.9815071324507395,
    "text": "আপনার সাথে কথা বলে ভালো লাগলো।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 65910,
    "end_ms": 66390,
    "confidence": 0.9973276512963432,
    "text": "ভালো থাকবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 66510,
    "end_ms": 67470,
    "confidence": 0.999612645669417,
    "text": "আসসালামু আলাইকুম।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 67830,
    "end_ms": 69270,
    "confidence": 0.964131521327155,
    "text": "ওকে, আসসালামু আলাইকুম।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 73650,
    "end_ms": 74670,
    "confidence": 0.8155130624771119,
    "text": "হ্যাঁ, কথা বলেন।"
  }
]