[
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 750,
    "end_ms": 2910,
    "confidence": 0.9649804749272086,
    "text": "আসসালামু আলাইকুম, ব্রাক ব্যাংক থেকে বলছি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 2910,
    "end_ms": 4950,
    "confidence": 0.9998238848315345,
    "text": "বলুন, কীভাবে আপনাকে সহায়তা করতে পারি?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 9510,
    "end_ms": 12150,
    "confidence": 0.9615682193211147,
    "text": "আপনাদের এখানে কে কে অ্যাকাউন্ট খোলা যায়?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 14310,
    "end_ms": 24450,
    "confidence": 0.990643635755632,
    "text": "আমাদের এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলা যায়, যেমন রিটেইল ব্যাংকিংয়ের জন্য সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, আবার এসএমই ও বিজনেস ব্যাংকিংয়ের জন্য আলাদা অ্যাকাউন্ট আছে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 24750,
    "end_ms": 27630,
    "confidence": 0.9786817546074207,
    "text": "আপনি নির্দিষ্ট কোন অ্যাকাউন্টটি সম্পর্কে জানতে চাচ্ছেন?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 28470,
    "end_ms": 29850,
    "confidence": 0.9764881332715353,
    "text": "রিটেইল অ্যাকাউন্টিং কী?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 31230,
    "end_ms": 39690,
    "confidence": 0.9942383115108197,
    "text": "রিটেইল ব্যাংকিং হলো সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকের সেবাসমূহ, যেমন অ্যাকাউন্ট খোলা, লোন নেওয়া, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করা ইত্যাদি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 39870,
    "end_ms": 42990,
    "confidence": 0.9981883609736407,
    "text": "আপনি রিটেইল ব্যাংকিংয়ের কোন বিষয়টি সম্পর্কে জানতে চান?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 44010,
    "end_ms": 46830,
    "confidence": 0.9471960868686438,
    "text": "আমি তো এই ব্যাপারে বিস্তারিত জানি না।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 46830,
    "end_ms": 49410,
    "confidence": 0.9826490408495853,
    "text": "আপনি বলেন, আর কী কী বিস্তারিত আছে?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 51690,
    "end_ms": 60450,
    "confidence": 0.9973624269167582,
    "text": "রিটেইল ব্যাংকিংয়ে আপনি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেমন সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, প্রিমিয়াম ব্যাংকিং, বা যারা চাকরিজীবী তাদের জন্য বিশেষ অ্যাকাউন্ট।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 60630,
    "end_ms": 65250,
    "confidence": 0.9808636875379653,
    "text": "এছাড়াও আপনি পার্সোনাল লোন, হোম লোন, অটো লোনও, ক্রেডিট কার্ডের সুবিধা পেতে পারেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 65910,
    "end_ms": 68070,
    "confidence": 0.9966539084911347,
    "text": "ডিপিএস ও ফিক্সড ডিপোজিটও করার সুযোগ আছে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 68430,
    "end_ms": 71610,
    "confidence": 0.9828564946850141,
    "text": "আপনি কি এর মধ্যে কোনোটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 73050,
    "end_ms": 74790,
    "confidence": 0.9364693403244019,
    "text": "ডিপিএসের মেয়াদকাল কত দিন?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 77130,
    "end_ms": 81090,
    "confidence": 0.9873355627059937,
    "text": "আমাদের ডিপিএসের মেয়াদকাল 1 বছর থেকে 10 বছর পর্যন্ত হতে পারে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 81210,
    "end_ms": 84630,
    "confidence": 0.9996038100549153,
    "text": "আপনি কি নির্দিষ্ট কোনো সময়ের জন্য ডিপিএস খোলার কথা ভাবছেন?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 85770,
    "end_ms": 88110,
    "confidence": 0.9974422752857208,
    "text": "আমি কি 5 বছরের জন্য ডিপিএস করতে পারি?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 89430,
    "end_ms": 91890,
    "confidence": 0.9949245982699924,
    "text": "জি, আপনি 5 বছরের জন্য ডিপিএস করতে পারবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 92310,
    "end_ms": 94770,
    "confidence": 0.9998365432024002,
    "text": "ডিপিএস খোলার জন্য আরও কিছু তথ্য জানতে চান?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 95910,
    "end_ms": 97350,
    "confidence": 0.996079513004848,
    "text": "ডিপিএস আমি কীভাবে খুলব?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 99810,
    "end_ms": 103650,
    "confidence": 0.9961364006294924,
    "text": "আপনি আমাদের আস্থা মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ডিপিএস খুলতে পারবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 104070,
    "end_ms": 106830,
    "confidence": 0.9993382763862609,
    "text": "এছাড়া আমাদের নিকটস্থ কোনো শাখায় গিয়েও খোলা যাবে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 107010,
    "end_ms": 107670,
    "confidence": 0.9676180720329285,
    "text": "আপনি কি—"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 107730,
    "end_ms": 111090,
    "confidence": 0.9489691297213236,
    "text": "আচ্ছা, আমি তো আস্থা অ্যাপ ব্যবহার করতে পারি না, তাইলে কেমনে খুলব?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 112530,
    "end_ms": 113610,
    "confidence": 0.9986074939370155,
    "text": "কোনো সমস্যা নেই।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 113610,
    "end_ms": 118530,
    "confidence": 0.9912553572136423,
    "text": "আপনি আপনার নিকটস্থ যেকোনো ব্র্যাক ব্যাংক শাখায় গিয়েও ডিপিএস খোলার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 118890,
    "end_ms": 121470,
    "confidence": 0.999550998210907,
    "text": "সেখানে আমাদের কর্মকর্তারা আপনাকে সাহায্য করবে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 121590,
    "end_ms": 124110,
    "confidence": 0.9994316601753235,
    "text": "আপনার কাছাকাছি কোনো শাখার ঠিকানা জানতে চান?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 125610,
    "end_ms": 127590,
    "confidence": 0.999582784043418,
    "text": "না, বর্তমানে কিছু জানতে চাচ্ছি না।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 128550,
    "end_ms": 129090,
    "confidence": 0.9866314888000488,
    "text": "ঠিক আছে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 129570,
    "end_ms": 131850,
    "confidence": 0.9942841728528341,
    "text": "ব্র্যাক ব্যাংকের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 131910,
    "end_ms": 133350,
    "confidence": 0.999630549124309,
    "text": "আপনার দিনটি ভালো কাটুক।"
  }
]