[
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 1470,
    "end_ms": 3090,
    "confidence": 0.9613339667734893,
    "text": "আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের বলছি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 3090,
    "end_ms": 4710,
    "confidence": 0.9960500432385339,
    "text": "আজকে আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 4770,
    "end_ms": 5790,
    "confidence": 0.9727624838168805,
    "text": "জি, ওয়ালাইকুম আসসালাম।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 5790,
    "end_ms": 10230,
    "confidence": 0.9686126299202442,
    "text": "হ্যাঁ, আমার একটা এয়ারটেল সিম ছিল, তা আমার কিছুদিন আগে ফোনটা চুরি হয়ে যাওয়ার কারণে।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 10230,
    "end_ms": 13170,
    "confidence": 0.9774401630124738,
    "text": "ওই এয়ারটেল সিমের সাথে—মানে সিমটা—ওই ফোনের সাথে চুরি হয়ে গেছে।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 13410,
    "end_ms": 19710,
    "confidence": 0.9692679298194972,
    "text": "কিন্তু ওই যেই সিমটা ছিল, ওইটা যার এনআইডি কার্ড দিয়ে খোলা ছিল, উনি এখন জীবিত নাই।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 19830,
    "end_ms": 25050,
    "confidence": 0.9794428795576096,
    "text": "হুম, তা আমি কি ওই সিমটা আবার—মানে ওই নাম্বারটা—নতুন করে নিজের নামে রেজিস্ট্রেশন করে তুলতে পারব?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 25650,
    "end_ms": 28170,
    "confidence": 0.9787769871098655,
    "text": "সেক্ষেত্রে হচ্ছে, আপনি মালিকানা পরিবর্তন করে আপনাকে নিতে হবে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 28170,
    "end_ms": 35310,
    "confidence": 0.9529085713956091,
    "text": "যে ব্যক্তি মারা গেছে, সে ব্যক্তির ডেথ সার্টিফিকেট প্রয়োজন হবে, সে ব্যক্তির এনআইডি তথ্য প্রয়োজন হবে, এবং আপনার—হচ্ছে আপনাদের—ওয়ারিশনামা প্রয়োজন হবে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 35310,
    "end_ms": 41370,
    "confidence": 0.9806331057440151,
    "text": "এবং সেই ব্যক্তির উত্তরাধিকারী যারা আছে, তারা কি আপনাকে সিমটা দিতে রাজি কিনা, তাদের সিগনেচার লাগবে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 41430,
    "end_ms": 43230,
    "confidence": 0.9881752461194993,
    "text": "এগুলো নিয়ে কাস্টমার কেয়ারে ভিজিট করতে হবে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 43230,
    "end_ms": 47070,
    "confidence": 0.9868345767893689,
    "text": "তারপর হচ্ছে, আপনি ওনারশিপ ট্রান্সফার করে আপনি সিমটাকে রিপ্লেস করে নিয়ে নিতে পারবেন, আপনার নামে।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 48150,
    "end_ms": 49050,
    "confidence": 0.9911262571811676,
    "text": "ও আচ্ছা, আচ্ছা।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 50550,
    "end_ms": 51330,
    "confidence": 0.9787769516309103,
    "text": "আচ্ছা, ঠিক আছে।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 51450,
    "end_ms": 51870,
    "confidence": 0.9888488252957662,
    "text": "ওকে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 52410,
    "end_ms": 52950,
    "confidence": 0.8280798912048339,
    "text": "ওকে ম্যাম।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 52950,
    "end_ms": 53430,
    "confidence": 0.9896613700049264,
    "text": "ভালো থাকবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 53490,
    "end_ms": 56190,
    "confidence": 0.9998056346719916,
    "text": "আসসালামু আলাইকুম।"
  }
]