[
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 1050,
    "end_ms": 2550,
    "confidence": 0.9795471966266632,
    "text": "আসসালামু আলাইকুম, শারমিন বলছি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 2550,
    "end_ms": 4470,
    "confidence": 0.9971058401796553,
    "text": "আজকে আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 6090,
    "end_ms": 7110,
    "confidence": 0.9644231091846119,
    "text": "ওয়ালাইকুম আসসালাম।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 8130,
    "end_ms": 11670,
    "confidence": 0.9439628672215247,
    "text": "আমার এয়ারটেলের ৩টা সিম আছে, তা আমি এয়ারটেলটা ইউজ করি না।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 11670,
    "end_ms": 13170,
    "confidence": 0.9896973142257104,
    "text": "এটা আমি বন্ধ করব কীভাবে?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 14550,
    "end_ms": 15090,
    "confidence": 0.7114006153174809,
    "text": "জি, সিমটা—"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 15090,
    "end_ms": 24090,
    "confidence": 0.922033720612526,
    "text": "সিমটা আমার ভোটার আইডিতে শো করতেছে, কিন্তু নাম্বারটাও আমার— মানে ব্যবহার করা হয় না অনেক আগে, নাম্বারটাও মনে নাই।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 24870,
    "end_ms": 26490,
    "confidence": 0.92289137840271,
    "text": "সেই ক্ষেত্রে আমি কী করতে পারি?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 26610,
    "end_ms": 27210,
    "confidence": 0.8948752221961817,
    "text": "একটু যদি কাইন্ডলি—"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 27210,
    "end_ms": 33930,
    "confidence": 0.9121067317262772,
    "text": "সিম রিকোয়েস্ট ও কেআর ভিজিট করে, আপনার যে সিমটি ইউজ করছেন বা সেটি ব্যবহার করতে চাচ্ছেন না, আপনি চাইলে সেটি ডি-রজিস্ট্রেশন করে দিতে পারবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 34470,
    "end_ms": 43710,
    "confidence": 0.96650346984034,
    "text": "এনআইডি তথ্য নিয়ে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিকটস্থ কেআর ভিজিট করলে আপনার যে সিমটি ইউজ করছেন না, আপনি যদি এনআইডি তথ্য ফিঙ্গারপ্রিন্ট দেন, আপনার সিমের নাম্বারগুলোর পুরো নাম্বারটি শো করবে সেখানে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 43770,
    "end_ms": 46530,
    "confidence": 0.9978305766215692,
    "text": "আপনি চাইলে সেখান থেকে সেটি ডি-রজিস্ট্রেশন করে দিতে পারবেন।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 49050,
    "end_ms": 54990,
    "confidence": 0.9443063213015502,
    "text": "মানে, নাম্বার শো না করলেও আমি শুধু এনআইডি আর এনআইডি কার্ডটা নিয়ে গেলেই হবে কাস্টমার কেয়ারে?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 54990,
    "end_ms": 60390,
    "confidence": 0.9701381752888362,
    "text": "জি, আপনি কেআর ভিজিট করলে সেখান থেকে আপনি পুরো নাম্বারটি দেখে, আপনি যেটি ইউজ করছেন না সেটি ডি-রজিস্ট্রেশন করে দিতে পারবেন, স্যার।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 61710,
    "end_ms": 63210,
    "confidence": 0.8646910885969797,
    "text": "ওকে, থ্যাঙ্ক ইউ।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 63690,
    "end_ms": 64350,
    "confidence": 0.9838643471399943,
    "text": "ওয়েলকাম, স্যার।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 64350,
    "end_ms": 65910,
    "confidence": 0.9833418958716922,
    "text": "আপনার সাথে কথা বলে ভালো লাগলো।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 65910,
    "end_ms": 66390,
    "confidence": 0.9970126918384007,
    "text": "ভালো থাকবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 66510,
    "end_ms": 67470,
    "confidence": 0.9997099367055026,
    "text": "আসসালামু আলাইকুম।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 67830,
    "end_ms": 69270,
    "confidence": 0.9655769893101284,
    "text": "ওকে, আসসালামু আলাইকুম।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 73650,
    "end_ms": 74670,
    "confidence": 0.8030526518821717,
    "text": "হ্যাঁ, কথা বলেন।"
  }
]